ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাঁঠাল গাছে আটকে মুহূর্তে লাশ হলো যুবক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২২
কাঁঠাল গাছে আটকে মুহূর্তে লাশ হলো যুবক
বিদ্যুৎস্পৃষ্ট: প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান মোতালেব হোসেন নামে এক যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার দুপুরে উপজেলার সলঙ্গা ইউনিয়নের তেলকুপি পুর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবক ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

সলঙ্গা ইউনিয়নের পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সুজন হোসেন জানান, দুপুরে বাড়ির সামনে কাঁঠাল গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে মোতালেব হোসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

এদিকে, মোতালেব হোসেনের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!