ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২২
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি: প্রতীকী

নোয়াখালীর সেনবাগে নিজেদের ধান ক্ষেতে পানি দিতে গিয়ে মোটরের স্লুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. শাহাদাতে হোসেন শাকিল (২৪)। তিনি উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামের আব্দুর গফুরের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, সকালের দিকে শাকিল বড় চারিগাঁও গ্রামে নিজেদের ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য পানির মোটর স্লুইচ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!