ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মীরসরাইয়ে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২২
মীরসরাইয়ে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার
উদ্ধারকৃত ভারতীয় শাড়ি

চট্টগ্রামের মীরসরাইয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে ফেনী ব্যাটেলিয়ন (৪ বিজিব অলী নগর ক্যাম্প)। গত শুক্রবার শাড়িগুলো উদ্ধার করলেও রোববার বিষয়টি নিশ্চিত করেন ফেনী ব্যাটালিয়ন (বিজিবি-৪) এর অধিনায়ক কর্নেল মোহাম্মদ আব্দুর রহিম (এএসসি)।

গত শুক্রবার সকালে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের অলিনগর ক্যাম্পের অধীনস্থ বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ২২০১/৬ আর বি এর নদীর পাড় নামক জায়গা থেকে শাড়িগুলো উদ্ধার করা হয়।

কর্নেল মোহাম্মদ আব্দুর রহিম (এএসসি) জানান, উপজেলার অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় লেবু বাগান নদীর পাড় নামক স্থানে চোরাকারবারীদের মালামালসহ বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দল। এ সময় তাদের থামার নির্দেশ দিলে তারা বিজিবি টহল দলকে লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়তে থাকে এবং মালামাল ফেলে নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়।

টহলদলের সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে তাদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তায় ভারতীয় কাপড়ের ৩৫টি গাইড উদ্ধার করে। গাইডের ভেতর ছিল ২ হাজার ৪৫৩টি শাড়ি। যার আনুমানিক বাজার মূল্য ৪৯ লাখ ৬ হাজার টাকা।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!