ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুড়িয়ে পাওয়া শিশুটির অভিভাবককে খুঁজছে পুলিশ 

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০২২
কুড়িয়ে পাওয়া শিশুটির অভিভাবককে খুঁজছে পুলিশ 
কুড়িয়ে পাওয়া অজ্ঞাত শিশুটির অভিভাবকের পরিচয় খুঁজছে মীরসরাই থানা পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মীরসরাইয়ে কুড়িয়ে পাওয়া অজ্ঞাত শিশুটির অভিভাবকের পরিচয় খুঁজছে মীরসরাই থানা পুলিশ। মীরসরাই থানা পুলিশ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি শিশুর ছবি পোস্ট করে তার প্রকৃত অভিভাবককে খুঁজছেন শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য। 

জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার সময় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারী শিশুটিকে বড়তাকিয়া জাহেদিয়া মাজারের সামনে রেখে চলে যায়। ছেলে শিশুটার বয়স আনুমানিক ৮ থেকে ৯ মাস হবে। শিশুটার কান্না শুনে উৎসুক জনতার ভিড় জমে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি এক নারীর কোলে ছিলো। নারীর চলন বলন দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছিল। পরে সে নারী শিশুটিকে শাহ জাহেদ জামে মসজিদের সামনে বাসস্ট্যান্ডে রেখে চলে যায়। এ সময় শিশুটাকে মসজিদের মুয়াজ্জিন জাহেদুল ইসলামের তত্ত্বাবধানে রাখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে অবগত করলে, তিনি মীরসরাই থানায় খবর দেন। পরে পুলিশ এসে শিশুটাকে উদ্ধার করে তার অভিভাবকের খোঁজ করেন। কিন্তু উপস্থিত কাউকে না পাওয়ায়, থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

মসজিদের মুয়াজ্জিন জাহেদুল ইসলাম জানান, গতকাল বিকেলে শিশুটাকে মসজিদের সামনে থেকে উদ্ধার করার পর স্থানীয়রা আমাকে এর দেখবালের দায়িত্ব দেন।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, উদ্ধারকৃত শিশুটিকে দেখে কেন ভালো পরিবারের বলে মনে হয়। কিন্তু প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারীর কাছে কিভাবে এলো তা খতিয়ে দেখছি। শিশুটির পরিচয় পেলে জরুরি ভিত্তিতে তারা যেন মীরসরাই থানায় যোগাযোগ করে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!