[ দেশজুড়ে ]
জানাজায় অংশ নিতে গিয়ে নিজেই লাশ হলেন যুবক
ছবি: সংগৃহীত
নাটোরের নলডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় কামাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪টায় উপজেলার নলডাঙ্গা ব্রহ্মপুর সড়কের আড়িয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল ব্রহ্মপুর মাঝিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি প্রাণ আরএফএল কোম্পানির নাটোর অফিস(১)-এর ডিস্ট্রিবিউিশন ম্যানজোর।
নিহত কামালের সহকর্মীরা জানান, তাদের অন্য এক সহকর্মীর বাবার জানাজায় অংশগ্রহণ করতে নাটোর থেকে মোটরসাইকেল যোগে ব্রহ্মপুর উদ্দেশ্যে রওনা হন কামাল। এসময় আরিয়াপাড়ার মোড়ে তার মোটরসাইকেল পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা রাস্তায় নির্মাণাধীন কাজে ব্যবহৃত বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন মারা যায় এবং আরো একজন মারাত্মকভাবে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়।
নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কেউ বাদী হয়ে মামলা দায়ের করেনি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!