[ দেশজুড়ে ]
ভৈরবে ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
ফেনসিডিলসহ আটককৃতরা
কিশোরগঞ্জের ভৈরব থেকে মোটরসাইকেলে মাদক সরবরাহের সময় ১১০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদসরা। রোববার সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঐ অভিযানের নেতৃত্ব দেন র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও এডি মো. আক্কাস আলী।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. সাইদুর রহমান, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামের গুলজার আলীল ছেলে মো. আজিজুল, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মর্তুজাবাজ গ্রামের হান্নান ভুইয়ার ছেলে সজিব ভূইয়া ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার মহেরাপাড়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!