ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষকের

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২২
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষকের
সড়কে দুর্ঘটনায় মৃত্যু-প্রতীকী ছবি

সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকের ধাক্কায় গোবিন্দ রায় নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আমিরুল গাজীকে আটক করা হয়েছে।

শনিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আশাশুনি উপজেলার হলদেপোতা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গোবিন্দ রায পূর্ব কাটাকাটি গ্রামের সূর্যকান্ত রায়ের ছেলে ও খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। আটক চালকের নাম আমিরুল ইসলাম। তিনি সদর উপজেলার পারকুকরালি গ্রামের নজরুল গাজীর ছেলে।

নিহতের ভাই সঞ্জয় রায় জানান, সকালে হলদে পোতা ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন গোবিন্দ রায়। সঙ্গে সঙ্গে ট্রাক চালককে আটক করে স্থানীয় ইউপি সদস্যের কাছে রাখা হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ট্রাকের নাম্বার যশোর ট-১১-৪০০৫।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!