[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় ডিম ভাঙতেই বেরিয়ে এলো আরেক ডিম
ডিমের ভেতর আরেক ডিম
সাতক্ষীরার শ্যামনগরে এক ডিমের মধ্যেই পাওয়া গেছে আরেকটি ডিম। এমনই ঘটনা ঘটেছে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মরিয়াম পোলট্রি ফার্মে। বিষয়টি খামারমালিক অলৌকিক মনে করলেও জেনেটিক সমস্যার কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।
মরিয়াম পোলট্রি ফার্মের মালিকের নাম আশরাফ হোসেন। তার ফার্মে ৫০০ মুরগি রয়েছে। প্রতিদিন ৪০০-৪৫০ ডিম দেয় এসব মুরগি। তবে ব্যতিক্রম ঘটনা এ প্রথম।
আশরাফ হোসেনের ছেলে আশিকুর রহমান জানান, দুদিন আগে প্রতিদিনের মতো খামার থেকে ডিম সংগ্রহ করছিলেন। এ সময় একটি ডিমের ওজন ও আকারে অনেক বড় পাওয়া যায়। ডিমটির ওজন হয় ৩৫০ গ্রাম। পরে এটি ভেঙে দেখা যায় ডিমটির মধ্যে আরেকটি অক্ষত ডিম। সবার কাছে ঘটনাটি অলৌকিক মনে হয়েছে।
.png)
সাতক্ষীরা জেলার সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম জানান, এটি অলৌকিক বিষয় তেমনটি নয়। সাধারণত মুরগির জেনেটিক্যাল সমস্যার কারণে এমনটি হয়েছে। তবে এমন ঘটনা খুব কম দেখা যায়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!