ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্বামী বাড়ি না থাকায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২২
স্বামী বাড়ি না থাকায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে এক গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।

এর আগে, বুধবার রাতে উপজেলার সীমান্ত সংলগ্ন একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম আলমগীর হোসেন। তিনি উপজেলার পাকুড়িয়া গ্রামের নাসিম ডাকাতের ছেলে।

ভুক্তভোগীর স্বজনরা জানান, বুধবার রাতে মাদক পাচারের সময় বিএসএফের ধাওয়া খেয়ে বাংলাদেশ সীমানায় পালিয়ে আসেন আলমগীর। এ সময় ওই গৃহবধূর বাড়িতে ঢোকেন তিনি। স্বামীর অনুপস্থিতিতে আলমগীর ঘরে ঢুকে পড়েন। পরে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, বৃহস্পতিবার সকালে ধর্ষণের একটি মামলা হয়েছে। তবে ঘটনা পরকীয়া সংক্রান্ত কি না তা তদন্ত করে দেখা হবে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!