ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল তামিম, পিষে মারল ট্রাক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ৬ ফেব্রুয়ারি ২০২২
সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল তামিম, পিষে মারল ট্রাক
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকচাপায় তামিম নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিমের বাড়ি ভৈরব পৌর শহরেরর জগন্নাথপুর এলাকায়। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।  

আরো পড়ুন: অস্ত্রোপচারের পর চলে গেলেন চিকিৎসক, রক্তক্ষরণে মা ও শিশুর মৃত্যু

পুলিশ সূত্রে জানা যায়, তামিম সাইকেল চালিয়ে হাইওয়ে রোড দিয়ে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।

ভৈরব হাইওয়ে থানার এসআই নুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!