[ দেশজুড়ে ]
কুমিল্লায় লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর নিহত ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর নিহত হয়েছেন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাজিরাবাজার এলাকায় মদিনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার দুপুর ১টার দিকে একটি লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন বুড়িচং উপজেলার পারুরায়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. মোরশেদ ময়নামতি হাইওয়ে থানার বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরো বলেন, ঐ দুই যুবক মহাসড়ক দিয়ে নাজিরবাজার থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। ঢাকামুখী একটি লরি মোটরসাইকেলটিকে চাপা দিলে উভয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের স্বজনরা হাইওয়ে থানায় গিয়ে একজনের মরদেহ শনাক্ত করেন। বাকী একজনের লাশ এখনো শনাক্ত যায়নি। লরিটি শনাক্ত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও তিনি জানিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!