ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লা নগরীতে বেপরোয়া প্রাইভেটকারের তাণ্ডব!

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ১ ডিসেম্বর ২০২১
কুমিল্লা নগরীতে বেপরোয়া প্রাইভেটকারের তাণ্ডব!
(ছবি: সংগৃহীত)

কুমিল্লা নগরীর চৌধুরীপাড়ায় বেপরোয়া একটি প্রাইভেটকারের তাণ্ডবে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, একটি প্রাইভেটকার নগরীর আদালতের সামনে থেকে বেপরোয়া গতিতে হোমিও কলেজের সামনে দিয়ে কুমিল্লা হাইস্কুল রোডে ছুটতে থাকে। এ সময় প্রাইভেটকারটি একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি প্যাডেল রিকশা ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশার সামনের অংশের সামান্য ক্ষতি হলেও যাত্রীদের তেমন ক্ষতি হয়নি। তবে রিকশায় থাকা যাত্রী ও চালককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, হঠাৎ প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে সরু সড়কটিতে ঢুকে পড়ে ও একটি রিকশাকে চাপা দিয়ে দুমড়ে-মুচড়ে দিয়ে চলে যায়।

স্থানীয় কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ রায়হান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। বেপরোয়া গতিতে চালানো প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!