ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাতে ঘরে আগুন, ভোরে বের হলো বৃদ্ধার পোড়া লাশ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০২২
রাতে ঘরে আগুন, ভোরে বের হলো বৃদ্ধার পোড়া লাশ
পুড়ে ছাই হয়ে যাওয়া ঘর

কক্সবাজারের চকরিয়ায় বসতঘরে আগুন লেগে দিলসাবা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে দুটি বাড়ি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ঐ উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়ার নুরুল হুদার বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হেফজাতুল করিম বলেন, রাতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে বসতঘরে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে আমরা বের হতে পারলেও আমার অসুস্থ ফুফু দিলসাবা বেগম হওয়ায় ঘরেই ছিলেন। শুক্রবার ভোরে বাড়ি থেকে তার পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আগুনে ভুক্তভোগী পরিবারের প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চকরিয়া থানার এসআই রাজিব সরকার বলেন, বৃদ্ধার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!