ছয় মাসের ছেলেসহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলেন স্বামী
নারায়ণগঞ্জ ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ছয় বয়সী ছেলে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদর বিরুদ্ধে। ফতুল্লা থানার পাগলা শাহী মহল্লা আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নির্যানের শিকার গৃহবধূ রাবেয়া আক্তার বিথী বাদী হয়ে স্বামী শ্যামলসহ শ্বশুর সিরাজ সিকদার, শাশুড়ি নাসিমা বেগম ও স্বামীর বড় ভাই সবুজ শিকদারকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
মামলায় উল্লেখ্য করা হয়, নয় বছর আগে ফতুল্লা থানার পাগলা শাহী মহল্লার আমতলীর শ্যামলের সঙ্গে বাদীর বিয়ে হয়ে। তাদের সংসারে শুভ নামে ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে অপর আসামিদের যোগসাজশে বাদীর স্বামী শ্যামল পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলো। দাবির পরিপ্রেক্ষিতে বাদী তার নিজ অর্থায়নে স্বামীর জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। তারপরও পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে আসামিরা তাকে প্রায় সময় শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আসছিলো।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৩ জানুয়ারি সকাল নয়টার দিকে স্বামী শ্যামল অপর আসামিদের যোগসাজশে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে তার ছয় বছর বয়সী ছেলে শুভসহ বাদীকে বাসা থেকে বের করে দেয়। এ সময় তার স্বামীসহ অপর আসামিরা তার সঙ্গে থাকা পাঁচ ভরি আট আনা ওজনের স্বর্ণালংকার খুলে রেখে দেয় এবং তার ড্রয়ারে থাকা সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসালম জানান, মামলা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।