ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৮, ২৩ এপ্রিল ২০২০
নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রামবাসীর পিটুনিতে জুয়েল নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার উপজেলার ব্রাক্ষন্দী ইউপির লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

আড়াইহাজার থানার এসআই আশাদুর রহমান জানান, রাত দেড়টায় লস্করদী গ্রামের কাদিরের বাড়িতে ১২/১৩ জনের ডাকাতদল হানা দেয়। এ সময় বাড়ির সদস্যদের ডাক-চিৎকারে এলাকাবাসী জেগে উঠে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লস্করদী, মনোহরদী গ্রামের মানুষ জড়ো হয়ে ডাকাতদের ঘিরে ফেলে।

এ সময় বাকিরা পালিয়ে গেলেও গ্রামবাসীর পিটুনিতে জুয়েল নামে এক ডাকাত সদস্য নিহত হন। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার ভোর ৫টায় মরদেহ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত জুয়েল একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ, একটি হত্যাচেষ্টাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। 
 

 

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!