ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মদ খেয়ে ঘুম, ২ যুবক পুড়ে মরলেন কুপির আগুনে 

 বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:০৮, ২ ফেব্রুয়ারি ২০২২
মদ খেয়ে ঘুম, ২ যুবক পুড়ে মরলেন কুপির আগুনে 
আগুন: ফাইল ফটো

বান্দরবানের আলীকদমে মদ পান করে ঘুমিয়ে যাওয়ার পর কুপির (বাতি) আগুনে পুড়ে মারা গেছেন ২ ম্রো যুবক। এ সময় এক ম্রো যুবক গুরুতর আহত হন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লাংড়ি মুরুং পাড়ায় ৩ জন যুবক মদ্য পান করে অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়েন। এ সময় ঘরের মধ্যে থাকা কুপি বাতি থেকে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা ২ যুবক আগুনে পুড়ে মারা গেছেন।

মৃতরা হলেন- লাংড়ি ম্রো পাড়ার বাসিন্দার ধনরই ম্রো কারবারির ছেলে রেংনং ম্রো (৩৬) এবং  মাইর ম্রো এর ছেলে রিংরাও ম্রো (৩২)। অপরদিকে আহত অবস্থায় মেনরাই ম্রোকে (৪২) উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দমকল বাহিনী ও স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে একটি বসতঘর এবং ২ জন যুবকের মৃত্যু হয়েছে। আহত এক যুবককে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!