ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নদীর চরে মিলল বাকপ্রতিবন্ধী বৃদ্ধার অর্ধগলিত লাশ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ৩০ জানুয়ারি ২০২২
নদীর চরে মিলল বাকপ্রতিবন্ধী বৃদ্ধার অর্ধগলিত লাশ
ফাইল ছবি

ফেনীর সোনাগাজীতে ফিরোজা বেগম নামে বাকপ্রতিবন্ধী এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ছোট ফেনী নদীর চর মজলিশপুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ গ্রামের মহরম আলীর ঘাট থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত বৃদ্ধা ফিরোজা বেগম বগাদানা ইউনিয়নের পাইক পাড়া গ্রামের সওদাগর বাড়ির মৃত আবদুল মালেকের স্ত্রী। তিনি দুই কন্যা ও দুই পুত্র সন্তানের জননী ছিলেন। 

আরো পড়ুন: বগুড়ায় জুটমিলে আগুন, পুড়ল ৮ কোটি টাকার মালামাল

পুলিশ ও বৃদ্ধার পরিবার জানায়, ফিরোজা বেগম বাকপ্রতিবন্ধী এবং গত কয়েক বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ২৪ জানুয়ারি তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। রোববার সকালে স্থানীয়রা নদীতে অর্ধগলিত ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বৃদ্ধার লাশ শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। এ ব্যাপারে বৃদ্ধার ছেলে খুরশিদ আলম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী মডেল থানার এসআই নেয়াজ মোহাম্মদ খান বৃদ্ধার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!