ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ওষুধের আড়ালে ‘গরিবের ইয়াবা’ বিক্রি

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ২২ জানুয়ারি ২০২২
ওষুধের আড়ালে ‘গরিবের ইয়াবা’ বিক্রি
আটক মমিন

নিজের নামেই রয়েছে ‘মমিন ড্রাগ হাউস’। বিভিন্ন রোগের ওষুধ বিক্রি করা হয় এ দোকানে। তবে নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডলও রেখেছেন ফার্মেসিতে। ইয়াবার বিকল্প হিসেবে এ ট্যাবলেট সেবন করেন কিছু মাদকসেবী। কিন্তু বগুড়ায় এটি ‘গরিবের ইয়াবা’ নামে পরিচিত।

শনিবার দুপুরে বগুড়া সদর উপজেলার সাতমাথা এলাকার মেরনিা নদী বাংলা কমপ্লেক্সের মমিন ড্রাগ হাউস থেকে মমিনকে আটক করেছে র‌্যাব। 

আটক ৩৪ বছর বয়সী মমিনুল ইসলাম মমিন জেলার গাবতলী উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোজাফ্ফর হোসেন। তিনি মমিন ড্রাগ হাউসের মালিক।

উদ্ধার করা সরঞ্জাম

র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডলসহ মমিনকে আটক করা হয়। এ সময় তার ফার্মেসি থেকে দুই হাজার ৯৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় টাকা ও মুঠোফোন। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশে ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে নিষিদ্ধঘোষিত ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল। মাদকসেবীরা ইয়াবার বিকল্প হিসেবে এ ট্যাবলেট সেবন করছেন। বর্তমানে এটি বগুড়ায় গরিবের ইয়াবা নামে পরিচিতি পেয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!