একে অপরের গলা কেটে হত্যার চেষ্টা স্বামী-স্ত্রীর
বগুড়ায় দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রী একে অপরকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার সকালে বগুড়ায় সদরের এরুলিয়ার বানদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বানদিঘী পশ্চিমপাড়ার হিরু শেখের ছেলে গোলজার শেখ ও তার স্ত্রী সুইটি বেগম। আহত দুজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায়, উপজেলার বানদিঘী পশ্চিমপাড়ার গোলজার ও সুইটি প্রেমের সম্পর্কে তিন বছর পূর্বে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর থেকেই তাদের দাম্পত্য কলহ লেগেছিল।
আরো পড়ুন: ৯৩ বছর বয়সে বিয়ে করলেন আইনজীবী
সোমবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় গোলজার ধারলো বাটাল দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন। এ সময় স্ত্রী সুইটি বেগমও ব্লেড দিয়ে স্বামীর গলায় আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্তা গ্রহণ করা হবে।