ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ৯ পুলিশ কর্মকর্তার রদবদল

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৯, ১৭ জানুয়ারি ২০২২
কুষ্টিয়ায় ৯ পুলিশ কর্মকর্তার রদবদল
পুলিশ সুপারের কার্যালয়, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদের ৯ কর্মকর্তাকে একযোগে রদবদল করা হয়েছে। রোববার রাতে জেলা পুলিশ সুপার মো. খাইরুল আলম স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) মো. জহুরুল ইসলামকে জেলা ডিবি পুলিশে; কুষ্টিয়া পুলিশ হাসপাতালের পরিদর্শক (নিরস্ত্র) মো. আমিনুল ইসলামকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বদলি করা হয়েছে। জেলার লাইন ওয়ার থেকে পরিদর্শক (নিরস্ত্র) মো. নান্নু খানকে ভেড়ামারা থানায় পরিদর্শক (তদন্ত) পদে;। জেলা লাইন ওয়ার থেকে পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দা রেশমা খানমকে কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ পদে ও প্রত্যয়ী, নারী সহায়তা কেন্দ্রের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

কুষ্টিয়া লাইন ওয়ার থেকে পরিদর্শক (নিরস্ত্র) মো. নাসির উদ্দিন হাওলাদারকে পুলিশ হাসপাতালে; কুষ্টিয়া পুলিশ অফিসের অপরাধ শাখা থেকে পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার শামীম উদ্দিনকে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পদে বদলি করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা থেকে পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আনিসুল ইসলামকে সাইবার ক্রাইম ইউনিটে এবং অপরাধ শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পরিদর্শক (তদন্ত) আননুর যায়েদকে দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) পদে; দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামকে কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) পদে বদলি করা হয়েছে।

জনস্বার্থে বদলিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরি করা হবে বলে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!