ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাতে ছাগল বিক্রির টাকাসহ নিখোঁজ, সকালে মিলল ক্ষত-বিক্ষত লাশ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৯, ১০ জানুয়ারি ২০২২
রাতে ছাগল বিক্রির টাকাসহ নিখোঁজ, সকালে মিলল ক্ষত-বিক্ষত লাশ
ব্যবসায়ীর লাশের পাশে স্বজনের আহাজারি ও ঘিরে আছে স্থানীয়রা

মেহেরপুরে একটি গ্রামের মাঠ থেকে এক ছাগল ব্যবসায়ীর গলাকাটা ও ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার সীমান্তবর্তী হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাফাজ্জেল হোসেন ঐ গ্রামের খোদা বক্‌সের ছেলে।

নিহতের ছোট ভাই তোজাম্মেল হোসেন জানান, তাফাজ্জেল কয়েকদিন আগে ৪টি গরু ও কিছু ছাগল বিক্রি করেছিলেন। সে টাকা নিজের কাছেই রেখেছিলেন। রোববার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। সারারাত অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে কৃষকরা মাঠে তার গলাকাটা লাশ দেখে পরিবারকে খবর দেয়।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, ব্যবসায়ী তাফাজ্জেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া তার চোখ তুলে ফেলা হয়েছে ও দাঁত ভেঙে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!