ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে মারল স্বামী

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১, ৪ জানুয়ারি ২০২২
শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে মারল স্বামী
ফাইল ছবি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আবু বকর সিদ্দিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার ঢাকাইয়া পাড়া থেকে সিদ্দিককে আটক করা হয়। এর আগে, সোমবার গভীর রাতে উপজেলার পাইকেরছড়া ১ নম্বর ওয়ার্ডে বাবার বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ৪০ বছর বয়সী শাহিদা বেগম একই এলাকার শাহজাহান আলীর মেয়ে।

নিহতের চাচা মহির উদ্দিন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় কিছুদিন ধরে বাবার বাড়িতে থাকতেন শাহিদা। মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে আসা-যাওয়া করতেন সিদ্দিক। সোমবার রাতেও শ্বশুরবাড়িতে আসেন তিনি। রাত ৩টার দিকে চিৎকার শুনে আমরা এসে শাহিদার রক্তাক্ত দেহ দেখতে পাই। এ সময় তার ছোট মেয়ে আহত অবস্থায় ছিল।

স্থানীয় ইউপি সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান বলেন, আমি আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং ভুরুঙ্গামারী থানায় খবর দেই।

ভুরুঙ্গামারী থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ভুরুঙ্গামারী থানায় নেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘাতককে ভোরে উপজেলার ঢাকাইয়া পাড়া থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!