[ দেশজুড়ে ]
মাছের পেটে মিলল সোনার চেইন
ছবি: সংগৃহীত
সুশান্ত সরকার পেশায় স্বর্ণকার। সিংড়ার ডাহিয়া ইউনিয়নের বিয়াস মিস্ত্রিপাড়ার বাসিন্দা তিনি। রোববার সকালে বিয়াস বাজার থেকে দুটি রুই মাছ কিনেন সুশান্ত। ওজন ছিল তিন কেজি। বাড়িতে বাজার পাঠানোর পর একটি মাছের পেটে মিললো সোনার চেইন। চেইনটি দেখতে এখন তার বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, রবিবার সকাল ৮ টার দিকে ওই মাছ কিনে বাসায় পাঠাই। মাছগুলো রান্নার জন্য রেডি করার সময় ঐ চেইন পাওয়া যায়। ঐ চেইনটি ১৮ ক্যারেট সোনার তৈরি। ওজন ৪ আনা।
আরো পড়ুন: মাছের পেটে পাওয়া যাচ্ছে প্লাস্টিক
সুশান্তর স্ত্রী চন্দনা রাণী বলেন, মাছ দুটি বাসায় পৌঁছার পর ছেলের বউ ১১ টার দিকে আঁশ তুলে পিস করে। পরে পরিত্যাক্ত অংশ ফেলতে গিয়ে মাছের নাড়ির মধ্যে চেইন জড়িয়ে থাকতে দেখতে পাই।
আরো পড়ুন: মাছের পেটে স্বর্ণ, কেজি প্রতি দাম সাড়ে ৩৪০০০ ডলার!
স্থানীয় অধিবাসী সৈয়দ ও জুলহাস বলেন, বইয়ে পড়া গল্প যেন বাস্তব হয়ে ধরা পড়েছে। ঘটনাটি আমাদের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!