[ দেশজুড়ে ]
ছোট ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ৬ মাস ধর্ষণ
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরে ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রশিদ নামে ৪ সন্তানের জনককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুর রশিদ সদর উপজেলার ভবানীগঞ্জের চর মনসা গ্রামের আব্দুর রবের ছেলে। রোববার সকালে তাকে আটক করা হয়। এছাড়া ধর্ষণের শিকার কিশোরীকে পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঐ কিশোরীর ওপর বহুদিন ধরেই কুদৃষ্টি ছিল ৪ সন্তানের জনক আব্দুর রশিদের। গত ৬ মাস ধরে সে ছোট ভাইকে হত্যার ভয় দেখিয়ে ঐ কিশোরীকে ধর্ষণ করছিল। সম্প্রতি ধর্ষণের শিকার কিশোরীর মাসিক বন্ধ হয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে যান পুলিশ।
সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, কিশোরী ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!