ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, কারাগারে যুবক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ১ জানুয়ারি ২০২২
ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, কারাগারে যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. দাউদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মো. দাউদ চরমটুয়া ইউনিয়নের পশ্চিম মহতাপুর গ্রামের মো. রহমত উল্লাহর ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ঐ নারী সুধারাম থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। 

আরো পড়ুন: প্রেমিককে বেঁধে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করায় তিনি গ্রামের বাড়িতে একা থাকেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দাউদসহ তিনজন কৌশলে ঐ নারীর ঘরে ঢুকে তাকে দলবদ্ধ ধর্ষণ করেন। ঘটনার পর ঐ নারী প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘটনাটি জানান। পরে চেয়ারম্যানের পরামর্শে তিনি থানায় মামলা করেন।

সুধারাম থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, ঐ নারীর মামলার পরপরই এজাহারভুক্ত আসামি দাউদকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য তিন আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরো পড়ুন: কিশোরীকে ধর্ষণ: রিমান্ড শেষে পুলিশ সদস্য কারাগারে 

তিনি আরো বলেন, নির্যাতনের শিকার ঐ নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেফতার আসামি দাউদকে আজ দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!