ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভারতে তিন বছর জেল খেটে দেশে ফিরল একই পরিবারের ৩ জন

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ১ জানুয়ারি ২০২২
ভারতে তিন বছর জেল খেটে দেশে ফিরল একই পরিবারের ৩ জন
জেল খাটার পর দেশে ফেরত আসা ৩ জন

ভালো কাজের আশায় ভারত যেয়ে পুলিশের কাছে আটক হয়ে তিন বছর জেল খেটে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে একই পরিবারের ১ নারী ও ২ পুরুষ। শনিবার বেলা ৩টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।

তারা হলেন-খুলনা জেলার রূপসা উপজেলার রামনগর গ্রামের হাতেম আলীর মেয়ে জেসমিন খাতুন (৩৯) একই পরিবারের সোনা আলী গাজির ছেলে লোকমান হোসেন (৪৪) ও তার ছেলে মো. রাছেল আলী। 
 
ফেরত আসা জেসমিন খাতুন বলেন, অভাব অনটনের সংসারে ভালো কাজের আশায় তিন বছর আগে ভারতে যাই। এরপর সেখানে বাসা বাড়ির কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়ে জেল খানায় যাই। সেখান থেকে একটি এনজিও তাদের জামিন করিয়ে তাদের তত্ত্বাবধানে শেল্টার হোমে রাখে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মো. রাজু জানান, তারা ভালো কাজে আশায় ভারতে ব্যাঙ্গালারু শহরে তিন বছর আগে পাড়ি জমায়। এরপর সেখানকার পুলিশের কাছে ধরা পড়ে জেল হাজাতে যায়। আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে এসেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

রাইটস যশোর এর  তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, তারা ভারতে ভালো কাজের আশায় সীমান্ত পথে পাচার হয়। এরপর সেখানে পুলিশের কাছে আটক হওয়ার পর একটি এনজিও সংস্থা নেস বাংলা শেল্টার হোমের মাধ্যেমে জেল থেকে বের হয়ে ঐ হোমে থাকে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মাধ্যেমে চিঠি চালাচালির একপর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফেরে। বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের যশোর রাইটর এর হোমে রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!