ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ময়লা ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধকে হত্যা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ২৫ ডিসেম্বর ২০২১
ময়লা ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধকে হত্যা
মজির উদ্দিনের মৃত্যুতে স্বজনদের আহাজারি

নীলফামারীর ডোমারে মসজিদের পাশে ময়লা ফেলার প্রতিবাদ করায় মজির উদ্দিন নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে উপজেলার হরিনচড়া ইউনিয়নের সোনারায় কলোনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, পশ্চিম হরিণচড়া কলোনীপাড়া ওয়াক্তিয়া মসজিদ ও মাদরাসার সীমানা নিয়ে স্থানীয় জাহানুর ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল মজির উদ্দিনের। শনিবার দুপুরে জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে মতিউর রহমান মসজিদের পাশে জমিতে ময়লা ফেলেন। জোহরের নামাজ শেষে মজির উদ্দিন মসজিদ থেকে বের হয়ে দেখতে পান মসজিদের পাশে ময়লা ফেলা হয়েছে। 

আরো পড়ুন: লঞ্চের বাথরুমে অঙ্গার হয় স্বপ্নীল!

এ নিয়ে তিনি প্রতিবাদ করলে কলোনীপাড়া এলাকার জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে মতিউর রহমান মজির উদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। লাঠির আঘাতে মজির উদ্দিনের নাক দিয়ে রক্ত বের হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ফেন্সি ও তার ছেলেকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!