ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধ, লোহার রড দিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৯, ৮ ডিসেম্বর ২০২১
জমি নিয়ে বিরোধ, লোহার রড দিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই বৃদ্ধ মারা যান। নিহতের নাম আব্দুস সামাদ। উপজেলার বনপাড়া পৌরসভার গুনাইহাটি গ্রামের বাছের প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানায়, গুনাইহাটি গ্রামের মহির উদ্দিনের ছেলে এহিয়ার একই গ্রামের আব্দুস সামাদের জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন। কিন্তু জমির লিজ মূল্যের ৫০ হাজার টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ বাধে।

সোমবার সকালে বাজার করার উদ্দেশ্যে বনপাড়ায় যাচ্ছিলেন আব্দুস সামাদ। পথে বাড়িসংলগ্ন পুকুরপাড়ে একা পেয়ে এহিয়া ও তার ছেলে জাহাঙ্গীর লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেন। বুধবার ভোর পৌনে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে কালশিরা দাগ রয়েছে। জমি লিজ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!