ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখ খাওয়ানোর কথা বলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করল মুয়াজ্জিন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ১৯ ডিসেম্বর ২০২১
আখ খাওয়ানোর কথা বলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করল মুয়াজ্জিন
ভেড়ামারা থানা: ফাইল ফটো

কুষ্টিয়ার ভেড়ামারায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক মুয়াজ্জিনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভেড়ামারা থানায় শনিবার রাতে মামলাটি করেন তরুণীর মা। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ওসি মজিবর রহমান।

স্থানীয়রা জানান, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঐ তরুণীকে আখ খাওয়ানোর কথা বলে ক্ষেতে নিয়ে যান স্থানীয় শাহ জামাল। তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা জামালকে হাতেনাতে ধরে ফেলেন। পরে কৌশলে পালিয়ে যান তিনি।

অভিযুক্ত জামাল কৃষি কাজের পাশাপাশি গ্রামের মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। 

ভেড়ামারা থানার ওসি মজিবর বলেন, মামলার পর ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য কুষ্টিয়া সদরে পাঠানো হয়েছে। শিগগিরই আসামিকে গ্রেফতার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!