ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পড়েছিল এরশাদের গলাকাটা লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭, ১৪ ডিসেম্বর ২০২১
পড়েছিল এরশাদের গলাকাটা লাশ
মো. এরশাদ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরের খীল এলাকায় মো. এরশাদ নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে মীরের খীল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার এসআই আমিরুল মুজাহিদ।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মীরের খীল এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

এসআই আমিরুল মুজাহিদ আরো বলেন, পৌরসভার মীরের খীল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এরশাদকে গলা কেটে তার ভাই হত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!