ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পরকীয়া: প্রেমিকার দেবর-ভাসুরের মারধরে আহত সেই প্রেমিক মারা গেছে

মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ১৯ নভেম্বর ২০২১
পরকীয়া: প্রেমিকার দেবর-ভাসুরের মারধরে আহত সেই প্রেমিক মারা গেছে
মৃত প্রেমিক মো. আসাদুল

নেত্রকোণার মদন উপজেলার বড় খাগুরিয়া গ্রামে গভীর রাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার সেই প্রেমিক মো. আসাদুল মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাতেই মদন থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন আসাদুলের বাবা আলতু মিয়া। শুক্রবার প্রেমিকার ভাসুর জুয়েলকে আটক করেছে পুলিশ। আটককৃত জুয়েল ঐ গ্রামের আপোষ মিয়ার ছেলে। 

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, খাগুরিয়া গ্রামের আসাদুলকে গভীর রাতে মারধর করার ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছিল। ঐ মামলায় সন্দেহভাজন জুয়েলকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। এখন সেই মামলা হত্যা মামলায় রূপান্তরিত হবে। তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাগুড়িয়া এলাকার রংমিস্ত্রি সাইফুলের প্রথম স্ত্রী তার নিজ গ্রামে থাকেন। স্বামী দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে চট্টগ্রামে কাজ করেন। এদিকে স্বামীর অনুপস্থিতিতে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন প্রথম স্ত্রী। গত রোববার (৯ নভেম্বর) গভীর রাতে তার সঙ্গে দেখা করতে যান প্রেমিক আসাদুল। ঘরে ঢোকার পর বিষয়টি টের পেয়ে প্রেমিকার দেবর আল আমিন, ভাসুর জুয়েলসহ কয়েকজন আসাদুলের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজনকে জানায়। পরিবারের লোকজন আসাদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসাদুল।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!