ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দাম উঠেছে সাড়ে ৭ লাখ, তবু মাছটি বিক্রি করলেন না

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ১৩ নভেম্বর ২০২১
দাম উঠেছে সাড়ে ৭ লাখ, তবু মাছটি বিক্রি করলেন না
৩০ কেজি ওজনের কালো পোয়া মাছ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ট্রলার মালিক সালেহ আহমেদের জালে ধরা পড়েছে এই কালো পোয়াটি। এবার একটি কালো পোয়া মাছের দাম উঠেছে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত।

শনিবার টেকনাফ পৌর কায়ুকখালী ঘাটে বেলা ১১টার দিকে মাছ ধরা নৌকাটি ৩০ কেজি ওজনের কালো পোয়া একটি, ৪০টি রাঙা চৈ ও চারটি সামুদ্রিক কোরালসহ ভেড়ে। এরপর ঘাটে কালো পোয়া মাছটির কেজি প্রতি ২৫ হাজার টাকা মূল্য ধরে মোট সাড়ে সাত লাখ টাকায় কিনতে আগ্রহ দেখান স্থানীয় মাছ ব্যবসায়ী জামাল হোসেন।

মাছের দাম মনপুত না হওয়ায় অন্যান্য মাছগুলো ৭০ হাজার টাকায় বিক্রি করে কালো পোয়া মাছটি আরো বেশি মূল্যে বিক্রি করার আশায় কক্সবাজার ফিশারী ঘাটে নিয়ে যাওয়া হবে বলে জানান মালিক সালেহ আহমেদ।

তিনি জানান, তিনদিন আগে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায় তার ট্রলার। সেখানে শনিবার সকালে জালে মাছগুলো ধরা পড়ে।

এর আগে, ১১ নভেম্বর সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের আবদুল মন্নান মেম্বারের ফিশিং বোটে ধরা পড়েছিল দুটি কালো পোয়া মাছ। মাছ দুটির ওজন ছিল ৬৪ কেজি ৭০০ গ্রাম। কক্সবাজারের ব্যবসায়ীরা ৭ লাখ ৬০ হাজার টাকায় কিনে নিয়েছিলেন মাছ দুটি।

জানা যায়, কালো পোয়া মাছ চড়া দামে রফতানি করা হয়। বিশেষ করে এই মাছের বায়ুথলী মেডিকেল কেমিক্যাল হিসেবে ব্যবহার করা হয় বলে চাহিদা ব্যাপক।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!