ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার গাড়িচাপায় নিথর হলো ১৪ মাসের শিশু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ২ নভেম্বর ২০২১
বাবার গাড়িচাপায় নিথর হলো ১৪ মাসের শিশু
ফাইল ছবি

হবিগঞ্জ সদর উপজেলার শরিফাবাদ গ্রামে বাবার গাড়িচাপায় ওমর ফারুক নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওমর ফারুক শরিফাবাদ গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

স্বজনরা জানান, সকালে বাড়ির উঠনে মাইক্রোবাস ঘোরাচ্ছিলেন আলমগীর। এ সময় অসাবধানতাবশত গাড়ির পেছনে শিশু ওমর ফারুক এলে গাড়িচাপায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথুন রায় জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!