ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইল চার্জ দিতে গিয়ে লাশ হলেন গৃহবধূ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ২৯ অক্টোবর ২০২১
মোবাইল চার্জ দিতে গিয়ে লাশ হলেন গৃহবধূ
ফাইল ছবি

ভোলার চরফ্যাশনে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জান্নাত বেগম নামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরন্নবী মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত জান্নাত একই এলাকার ব্যবসায়ী সিদ্দিক মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, দুপুরে ঘরে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জ দিতে যান জান্নাত। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!