[ দেশজুড়ে ]
বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নান্দাইল
ময়মনসিংহের নান্দাইলে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল আজিজ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল আজিজ ঐ উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের ইব্রাহীমের ছেলে।
স্থানীয় জুয়েল মিয়া বলেন, আব্দুল আজিজ তার বাড়ির কাজের জন্য নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গিয়েছিলেন। বাঁশ কাটার পর তা হেলে পাশের বিদ্যুতের লাইনের উপর পড়ে। ঐ তিনি বিষয়টি টের না পেয়ে বাঁশ ধরে টান দেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আব্দুল আজিজ। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহামুদুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, হাসপাতাল সূত্রে বিষয়টি জানতে পেরেছি। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!