ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিয়ে না দেয়ায় বাবার ওপর ছেলের অভিমান

কুষ্টিয়া প্রতিনিধি  
প্রকাশিত: ১৫:৩৬, ২৭ অক্টোবর ২০২১
বিয়ে না দেয়ায় বাবার ওপর ছেলের অভিমান
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ে না দেয়ায় বাবার ওপর অভিমান করে ইমন আলী (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার রাতে কোনো এক সময় উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া কাচারি পাড়া গ্রামে বাড়ির পাশের বাগানে গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার। 

নিহত ইমন আলী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া কাচারি পাড়া গ্রামের জামছের আলীর ছেলে।

জানা গেছে, ঢাকায় একটি আইসক্রিম কারখানায় কাজ করতো ইমন। করোনাকালীন সময়ে সে বাড়িতে চলে আসে। বেশ কিছুদিন ধরে বিয়ের জন্য সে তার বাবাকে  চাপাচাপি করলে পার্শ্ববর্তী গ্রামে মেয়ে দেখে বিয়ের কথা পাকাপাকি করা হয় এবং আগামী বছর বিয়ের দিন ধার্য্য করে তার বাবা।  কিন্তু এখনই বিয়ে দিতে হবে এমন চাপ সৃষ্টি করলে তার বাবা রাজি হননি। যে কারণে ইমন মঙ্গলবার রাতের কোনো এক ভাগে বাড়ির পাশের বাগানে গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। 

এদিকে বুধবার সকাল ৭ টার দিকে প্রতিবেশী নারী বাগানে গেলে ইমনকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে এলাকাবাসী স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, বিয়ে না দেয়ায় ছেলে আত্মহত্যা করেছে এলাকাবাসী এমনই তথ্য দিয়েছে। তবে লাশ পোস্ট মর্টেমের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে কুমারখালী থানায় ইউডি মামলা হয়েছে। লাশ পোস্ট মর্টেমের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!