[ দেশজুড়ে ]
গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র পরিবারে ফিরল লাশ হয়ে
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে শনিবার গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র নাঈমের লাশ উদ্ধার করা হয়েছে
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে শনিবার গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র নাঈমের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করে রাজশাহী ফায়ার সার্ভিসের একদল ডুবুরি।
মৃত নাঈম উপজেলার চন্দনগাঁতি গ্রামের নূর নবীর ছেলে। সে সরকারি সোহাগপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ফায়ার ফাইটার মুমিনুর রহমান জানান, ছাত্রটি নিখোঁজ হওয়ার পর রাজশাহী ফায়ার স্টেশনের ডুবুরি দল ও বেলকুচি ফায়ার সার্ভিসের সহযোগিতায় যমুনা নদীতে অভিযান চালিয়ে রোববার সকাল ৯টার দিকে ছাত্রের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
শনিবার ক্ষিদ্রমাটিয়া গ্রামে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে দুপুরে নিখোঁজ হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!