[ দেশজুড়ে ]
ভিটামিনের কৌটায় ভরে ইয়াবা বিক্রি, ‘মাদক সম্রাট’ ধরা
গ্রেফতার লোকমান হোসেন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউপির চৌপল্লী গ্রামে ১৮শ’ ইয়াবাসহ লোকমান হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক এডিশনাল এসপি খন্দকার মো. শামীম হোসেন।
গ্রেফতার লোকমান বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউপির চৌপল্লী গ্রামের তলবসেন বাড়ির মোবারক উল্যার ছেলে। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা শামীম হোসেন জানান, রোববার রাতে নিজ বাড়ির সামনে ইয়াবা বেচাকেনা করছেন লোকমান- এমন সংবাদে অভিযান চালায় র্যাব। এ সময় তাকে আটক করে সঙ্গে থাকা ছয়টি ভিটামিনের কৌটায় ১৮শ’ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন লাখ ১৫ হাজার টাকা। এছাড়া লোকমানের কাছ থেকে টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!