[ দেশজুড়ে ]
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম নামে ৩১ বছরের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শাহপুর গ্রামের সোলাইমান মিয়ার ছেলে।
রবিউল ব্রাহ্মণবাড়িয়া গাজী পাম্প ও মোটর্সের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরেই ভাড়া বাসায় থাকতেন তিনি।
.png)
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহাজালাল আলম জানান, বিকেলে সিলেটের উদ্দেশ্যে একটি কাভার্ডভ্যান যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন রবিউল। পরে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!