[ দেশজুড়ে ]
বাগান পাহারা দিতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু
বাগান পাহারা দেওয়ার টং ঘর থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়
বান্দরবানের লামায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে ঐ ফাইতং ইউনিয়নের বাঙ্গালী পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ঐ এলাকার মো. ইসহাকের ছেলে মোহাম্মদ এনাম ও মো. নবী হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম।
ফাইতং ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, এনাম ও শহিদুল বাগান পাহারা দেওয়ার জন্য গাছের উপর বানানো একটি টং ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ওই টং ঘরে তল্লাশি চালায়। ঐ সময় দুজনের লাশ উদ্ধার করা হয়।
লামা থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!