ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাত-পা টিপে দেওয়ার কথা বলে মাদরাসার দুই ছাত্রকে একাধিকবার বলাৎকার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:৪৯, ১১ অক্টোবর ২০২১
হাত-পা টিপে দেওয়ার কথা বলে মাদরাসার দুই ছাত্রকে একাধিকবার বলাৎকার 
বলাৎকারের অভিযোগে গ্রেফতারকৃত মাদরাসা সুপার মাওলানা মো. জাহিদুল ইসলাম

নারায়ণগঞ্জ ফতুল্লায় মাদরাসার দুই ছাত্রকে বলাৎকার করার অভিযোগে মাওলানা মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাওলানা জাহিদুল ইসলাম জেলার সোনারগাঁও থানার হরিহরদী গ্রামের শফিকুর রহমানের ছেলে ও ফতুল্লা মডেল থানার দেওভোগ বাড়ৈভোগস্থ বাইতুল কোরআন হাফিজিয়া মাদরাসার সুপার হিসেবে কর্মরত।

সোমবার ভোরে তাকে ফতুল্লার দেওভোগ বাড়ৈভোগ এলাকা থেকে গ্রেফতার করা  হয়। এর আগে বলাৎকারের শিকার হওয়া এক ছাত্রের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর ১০ বছর বয়সী ছেলে ও তার সঙ্গে থানায় আসা অপর এক  সঙ্গীর নয় বছর বয়সী ছেলে উভয়েই দেওভোগ বাড়ৈভোগস্থ বাইতুল কোরআন হাফিজিয়া  মাদরাসায় হেফজ শাখায় পড়ালেখা করে। ঐ মাদরাসার সুপার  মাওলানা মো. জাহিদুল ইসলাম প্রায় সময় তার কক্ষে ডেকে নিয়ে দুই ছাত্রকে দিয়ে হাত-পা টিপাতো। হাত- পা টিপানোর কথা বলে  কক্ষে ডেকে নিয়ে নয় বছর বয়সী ছাত্রকে একাধিকবার বলাৎকার করে।পরবর্তীতে সর্বশেষ চলতি মাসের ৭ অক্টোবর সকাল ১০টার দিকে মাদরাসার ভেতরে থাকা কক্ষে বাদীর ছেলেকে ডেকে নিয়ে গিয়ে বলাৎকার করে। এর আগে ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে বাদীর ছেলের সহোযোগী মাদরাসার অপর এক ছাত্রকে একই কায়দায় ডেকে নিয়ে বলাৎকার করে।

ফতুল্লা মডেল ওসি রকিবুজ্জামান জানান, মাদরাসার দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা সুপারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বলাৎকারের শিকার দুই ছাত্রকে স্বাস্থ্য  পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!