ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইয়াবাসহ ছেলেকে পুলিশে দিলেন মা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ৯ অক্টোবর ২০২১
ইয়াবাসহ ছেলেকে পুলিশে দিলেন মা
(ছবি: সংগৃহীত)

ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। শুক্রবার রাতে উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দিঘীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

যাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তার নাম শফিকুল ইসলাম ওরফে ফারুক মৃধা। 

এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, মা তার ছেলেকে ইয়াবার নেশা থেকে ফেরানোর জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হন। শুক্রবার বিকালে ছেলে ফারুকের কাছে ইয়াবা দেখে তার মা চিৎকার দিয়ে লোকজন জড়ো করেন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় ছেলে ফারুককে আটক করে ভাঙ্গা থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফারুককে ১২ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!