ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০২১
সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত জুনায়েদ আহম্মেদ সবুজ

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদ সবুজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুনায়েদ সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার শাহজাহান আলীর ছেলে।

জেলা ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুলিবাড়ি এলাকা থেকে অস্ত্র-গুলিসহ জুনায়েদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!