শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যা করল যুবক
ময়মনসিংহের হালুয়াঘাটে আট বছরের শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পূর্ব ধুরাইল কুদালিয়া খালের পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সুমন মিয়া। সে পূর্বধুরাইল গ্রামের জুয়েল মিয়ার ছোট ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত।
এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ হত্যকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবেকর নাম শরীফ মিয়া। সে একই এলাকার শাহজাহানের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করেছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সুমন এবং তার সহপাঠী খালের পাড়ে বিকেলে খেলেতে যায় এ সময় হঠাৎ হত্যাকারী শরীফ দৌড়ে এসে সুমনকে পানিতে ফেলে দেয়। পরে আবার পানি থেকে উঁচু স্থানে তুলে ফের দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে বাড়ি চলে যায়। সঙ্গে থাকা তার সহপাঠী জুনাইদ ভয়ে দৌড়ে বাড়ি চলে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলোম। পরে এলকাবাসীর সহযোগিতায় হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই হত্যকাণ্ডের বিচার প্রত্যাশা করি।
হালুয়াঘাট থানার ওসি মো. শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এলাকাবাসীর সহযোগিতায় আমরা হত্যাকারীকে গ্রেফতার করেছি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।