মঙ্গলবার দুপুরে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
জামালপুর রেলওয়ে থানার এসআই মো. মিলন মিয়া জানান, ভোরে কোনো এক সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। মৃত ওই নারীর উচ্চতা পাঁচ ফুট ও উজ্জল শ্যাম বর্ণ। ওই নারীর পরনে সাদা কালো রঙের চেক কামিজ ও টিয়া রঙের সালোয়ার ছিলো। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
.png)