ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জুয়া শেষে হাতাহাতি, বমি করেই প্রাণ গেল অটোচালকের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ১০ আগস্ট ২০২১
জুয়া শেষে হাতাহাতি, বমি করেই প্রাণ গেল অটোচালকের
জুয়া খেলাকে কেন্দ্র করে হাতাহাতিতে মো. বাহার মিয়া নামে এক অটোচালকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে হাতাহাতিতে মো. বাহার মিয়া নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার ইছাখালী ইউপি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত বাহার ওই ইউপির হাসনাবাদ গ্রামের এদরাদ আলী মিঝি বাড়ির নুর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে একই এলাকার রেদোয়ানের সঙ্গে জুয়া খেলেন বাহার। জুয়ায় বাহার হেরে গেলে তা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। পরবর্তীতে তা গড়ায় হাতাহাতিতে। এর এক পর্যায়ে বমি করে অচেতন হয়ে পড়েন বাহার। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!