ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধানক্ষেতে দুই সাপের বিচিত্র খেলা, এলাকাজুড়ে উৎসুক জনতার ভিড়

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩১, ৭ আগস্ট ২০২১
ধানক্ষেতে দুই সাপের বিচিত্র খেলা, এলাকাজুড়ে উৎসুক জনতার ভিড়
ভিডিও থেকে সংগৃহীত

দুদিন ধরে দেশজুড়ে ব্যাপক তাপদাহ চলছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় একটু স্বস্তি পেতে ঘরের বাহিরে আসেন অনেক মানুষ। আর সেই প্রচন্ড তাপদাহের মধ্যেই ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার বাচোর সুন্দরপুর এলাকার বাসিন্দাদের দেখা মিলল সুন্দর এক দৃশ্যের।

ওই এলাকার একটি ধান ক্ষেতে দুটি সাপ খেলা করার সময় ক্যামরা বন্দি করেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই তা ভাইরাল হয়ে পড়ে।  

ভিডিওতে দেখা গেছে, একটি ধান ক্ষেতে খেলা করছে দুটি সাপ। আর তাদের ঘিরে রয়েছে উৎসুক জনতা। ক্ষেতের ধানগাছ এখনো বেশ ছোট। তার মধ্যেই দুটি সাপ একে অপরকে জড়িয়ে ধরে গড়াগড়ি খাচ্ছে। ধানগাছগুলো ছোট হওয়ায় বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিলো তাদের। তবে সেদিকে ভ্রুক্ষেপ নেই সাপগুলোর। আপন মনে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে তারা।

এদিকে সাপগুলোর মধ্যকার দারুণ খেলা সবাই খুব আনন্দের সঙ্গেই উপভোগ করছে। কেউ কেউ এদের মেরে ফেলার কথা বলাতে অন্য একজনকে নিষেধ করতেও শোনা গেছে। সর্বোপরি একটু ঘরের বাহিরে বেরিয়ে এসে সাপের খেলা দেখে সবাই বেশ আনন্দই পেয়েছেন।

ভিডিওটি দেখতে <<এখানে>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!