[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ফাইল ছবি
টাঙ্গাইলে বস্তাবন্দী এক নারীর মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ভূঞাপুর-তারাকান্দির ভরুয়া এলাকা সড়কের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায় ভূঞাপুর-তারাকান্দি সড়কের পাশে সাদা প্লাস্টিকের বস্তার ভিতর মরদেহটি দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব মিয়া জানান, বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। কেউ তাকে হত্যার পর রাতের কোনো এক সময় তার মরদেহটি সড়কের পাশে ফেলে রেখে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!