ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মামলা করতে গিয়ে থানা গেটে গ্রেফতার ৪ আসামি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ২ জুলাই ২০২১
মামলা করতে গিয়ে থানা গেটে গ্রেফতার ৪ আসামি
মামলা করতে গিয়ে থানার গেটে ৪ আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে এক গৃহবধূর মাথা ফাটিয়ে উল্টো প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় মামলা করতে গিয়ে চার আসামি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেগমগঞ্জ থানার গেটে এই ঘটনা ঘটে।

আটকরা হলেন বেগমগঞ্জ উপজেলার ১২ নম্বর কুতুবপুর ইউপির আব্দুল্যাহপুর গ্রামের মফজল মিয়া বাড়ির মৃত আর্শাদ আলীর ছেলে আবদুল খালেক, আবদুল মতিন, আবুল হাসেমের ছেলে মো. দুলাল ও আবদুল খালেকের ছেলে নজরুল ইসলাম।

বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গ্রেফতাররা পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে একই বাড়ির গৃহবধূ বিবি মরিয়মকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এরপর তারা প্রতিপক্ষের মামলার কাউন্টারে পাল্টা মামলা করতে থানায় আসে। সেই সময় তাদেরকে থানার গেট থেকে গ্রেফতার করা হয়। 

এর আগে, এ ঘটনায় এইক দিন দুপুরে তাদের বিরুদ্ধে হামলার শিকার গৃহবধূর ছেলে তানভীর আহাম্মদ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। শুক্রবার সকালে অভিযুক্ত আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুতুবপুর ইউপির আব্দুল্যাপুর গ্রামের মফজল মিয়ার বাড়ির ব্যাংকার মো. ইউছুফের স্ত্রীকে ঘরে ঢুকে তার ফুফাতো ভাই ও তার ছেলেরা লোহার রড দিয়ে পিটিয়ে মাথা পাটিয়ে দেয়। এ সময় তারা তাদের বসত ঘরেও ব্যাপক ভাঙচুর চালায়। সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এরপর তারা ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিতেও বাধা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!