[ দেশজুড়ে ]
দিনাজপুরে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪
দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা
দিনাজপুর বিরলে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- বিরল উপজেলার বুনিয়াদপুরের খেজাল উদ্দীনের ছেলে আব্দুল খালেক।
আহত কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- একই উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুরের আক্তার উদ্দিনের ছেলে মোজাহার আলী, ভবানীপুরের আব্দুর রহমান মণ্ডলের ছেলে রবিউল ইসলাম, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাচলাপাড়ার ওয়ারেস আলীর ছেলে উমর আলী, তার স্ত্রী দিলেসা বানু।
রোববার দুপুরে দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কের সুবাইতা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
বিরল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!